News Flash

  • Home
  • দেশ
  • ৭৫ বছর ধরে পৃথক সমবায় মন্ত্রকের দাবি ছিল কৃষকদের, তা পূরণ করেছেন মোদীজি : অমিত শাহ
Image

৭৫ বছর ধরে পৃথক সমবায় মন্ত্রকের দাবি ছিল কৃষকদের, তা পূরণ করেছেন মোদীজি : অমিত শাহ

গঙ্গাপুর (রাজস্থান), ২৬ আগস্ট (হি.স.): পৃথক সমবায় মন্ত্রকের যে দাবি দীর্ঘদিন ছিল কৃষকদের তা পূরণ করেছেন প্রধানমন্ত্রী মোদী। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। শনিবার রাজস্থানের গঙ্গাপুরে “সহকার কিষান সম্মেলনে’ অমিত শাহ বলেছেন, বিগত ৭৫ বছর ধরে, কৃষকরা একটি পৃথক সমবায় মন্ত্রক চেয়েছিলেন। কৃষকদের ৭৫ বছরের সেই দাবি পূরণ করেছেন প্রধানমন্ত্রী মোদী।” অমিত শাহের কথায়, “বিজেপি সরকার কৃষকদের জন্য বাজেট ছয় গুণ বাড়িয়েছে এবং সমবায় মন্ত্রক গঠন করেছে, কংগ্রেস কৃষকদের জন্য কিছুই করেনি।”

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের এদিন ইস্তফা দাবি করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, “লাল ডায়েরিতে কোটি কোটি টাকার দুর্নীতির সমস্ত বিবরণ রয়েছে। আমি অশোক গেহলটকে বলতে চাই, স্লোগান দিতে কিছু মানুষকে পাঠিয়ে কিছুই হয় না। যদি লজ্জা থাকে, তাহলে পদত্যাগ করুন।” অমিত শাহ আরও বলেছেন, “গতকাল আমাকে একটি ফোল্ডার পাঠানো হয়েছিল। আমি বলেছিলাম ‘এটা ফোল্ডারে রাখবেন না, অশোক গেহলট রেগে যাবেন কারণ ফোল্ডারের (ডায়েরির) রঙ লাল।”

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top