নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।। ছেলেমেয়েদের শুধুমাত্র পুঁথিগত জ্ঞান আহরণে আবদ্ধ করে রাখলেই চলবে না। প্রথমত তাঁদের আবেগ বুঝে মুক্তমনা হয়ে ভাবনার সুযোগ দিন, কোনও রকম চাপে রেখে পড়াশোনা আদায় করে ১০০ শতাংশ সাফল্যকে টার্গেট বেঁধে দিলে কার্যত আমরা ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ করতে পারাটা অনেক সময় দুরূহ ঠেকে। এর থেকে উত্তরণের পথ খুঁজতেই জিন্দাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস- এর এক প্রতিনিধি দল আগরতলায় আজ, শনিবার প্রথমবারের মতো নিখরচায় টিচার ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছেন। মুখ্য উদ্দেশ্য রাজ্যের বিভিন্ন জেলার পঞ্চাশটি স্কুলের আড়াইশোরও বেশি শিক্ষাবিদকে নিয়ে এ ট্রেনিং প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ করে ছাত্র-ছাত্রীদের স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ইমোশনাল বিষয় গুরুত্বারোপে প্রয়োজনীয় জ্ঞানগর্ভ আলোচনা হয়। আগামী দিনে রাজ্যের শিক্ষাবিদরা জিন্দাল ইনস্টিটিউট-এর সদর কার্যালয়ে হরিয়ানায় গিয়েও সাময়িক সময়ের কোর্স সম্পন্ন করার সুযোগ পাবে বলে প্রতিনিধিবর্গ বিকেলে শহরে এক অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলন তাদের নীতি ও আদর্শের কথা তুলে ধরেন। পাশাপাশি তাদের ব্যাপকতার কথা বলতে গিয়ে দেশ এবং বিদেশে প্রায় দুই লক্ষাধিক শিক্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় এসেছেন বলে উল্লেখ করেছেন। সাংবাদিক সম্মেলনে জিন্দাল ইনস্টিটিউট এর পক্ষে ফাউন্ডার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডিরেক্টর ডঃ সঞ্জীব পুরুষোত্তম সাহনী, ডক্টর স্নেহ কাপুর, সহ অধিকর্তা সুরেক জৈন এবং ইস্ট ইন্ডিয়া জোনের রিজিওনাল হেড তনিমা বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।

জিন্দাল ইনস্টিটিউট-এর টিচার ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















