News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে ফিরলেন প্রধানমন্ত্রী মোদী, বিমানবন্দরে জমকালো স্বাগত বিজেপি নেতৃবৃন্দের
Image

দিল্লিতে ফিরলেন প্রধানমন্ত্রী মোদী, বিমানবন্দরে জমকালো স্বাগত বিজেপি নেতৃবৃন্দের

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): দক্ষিণ আফ্রিকা ও গ্রীস সফর শেষে দিল্লির পরিবর্তে বেঙ্গালুরুতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রযান-৩ মিশনের সফলতায় ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। বেঙ্গালুরু থেকে শনিবার দুপুরেই দিল্লিতে ফিরেছেন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে জমকালো স্বাগত জানায় বিজেপি নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর-সহ বিজেপি নেতৃবৃন্দ।

বিমানবন্দরের কাছেই এক জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “যে স্থানে চন্দ্রযান-৩ অবতরণ করেছে, সেই বিন্দুর নাম দেওয়া হয়েছে ‘শিবশক্তি’। চন্দ্রযান-৩ পয়েন্টের নামকরণ করা হয়েছে ‘তিরাঙ্গা’।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমি দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে যোগ দিতে গিয়েছিলাম, ব্রিকস-এর সময় চন্দ্রযান-৩-এর জন্য অনেক অভিনন্দন বার্তা পেয়েছি। গোটা বিশ্ব অভিনন্দন বার্তা পাঠিয়েছে।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top