News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেআইনিভাবে ব্যবসা করার অভিযোগ উঠেছে শহরে বিভিন্ন প্যাথলজির বিরুদ্ধে
Image

বেআইনিভাবে ব্যবসা করার অভিযোগ উঠেছে শহরে বিভিন্ন প্যাথলজির বিরুদ্ধে

আগরতলা, ২৬ আগস্ট।। শহরে ব্যাঙের ছাতার মতো খুলে বসে আছে বহু প্যাথলজি। আজ সকালে আগরতলা শহরের বিভিন্ন প্যাথলজিতে অভিযান চালায় অল ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস অ্যাসোসিয়েশন। অভিযানে নেমে প্রতিনিধি দল লক্ষ করেন ব্যাপক অনিয়ম।

বহু প্যাথলজির নেই রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন না করেই দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছে শহরে এবং আশ্চর্যের বিষয় হলো এদিকে কোন নজর নেই চীফ মেডিকেল অফিসারের।শনিবার ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজি ক্লিনিকস এসোসিয়েশনের পক্ষ থেকে শহরে অভিযান চালানো হয়। এ বিষয়ে সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস জানান, প্রতিনিয়ত অভিযোগ উঠে আসছে, তাই তারা অভিযানের নামার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অভিযানের লক্ষ্য করা গেছে বহু প্যাথলজির কোন রেজিস্ট্রেশন নেই। তারা বেআইনিভাবে ব্যবসা করে চলেছে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে চলতি মাসের মধ্যে যেন রেজিস্ট্রেশন করার জন্য। নাহলে সিএমও অফিসে জানানো হবে ব্যবস্থা নেওয়ার জন্য বলে জানান তিনি।

Releated Posts

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top