News Flash

  • Home
  • দেশ
  • দেশের গোপন নথি পাচারের অভিযোগ, কলকাতা থেকে গ্রেফতার যুবক
Image

দেশের গোপন নথি পাচারের অভিযোগ, কলকাতা থেকে গ্রেফতার যুবক

কলকাতা, ২৬ আগস্ট (হি স)। ভারতে থেকে পাকিস্তানে বসবাস করা এক মহিলাকে ভারতের বিভিন্ন শহরের ছবি ও ভিডিয়োগ্রাফি পাঠানোর অভিযোগে বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ ৷ দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাক গুপ্তচরদের পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।

সূত্রের খবর, ধৃতের নাম ভক্ত বংশী ঝা। তিনি বিহারের দারভাঙ্গার বাসিন্দা। শুক্রবার রাতে (মতান্তরে শনিবার সকালে) কলকাতা পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) দল তাঁকে গ্রেফতার করে। এসটিএফের দায়িত্ব থাকা এক শীর্ষ আধিকারিক বলেন, “যেহেতু এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়, ফলে ওই মহিলার মান ও পরিচয় এই মুহূর্তে আমরা প্রকাশ করছি না৷ কিন্তু ওই মহিলা সরাসরিভাবে পাকিস্তানে ইনটেলিজেন্স ব্যুরোর সঙ্গে যুক্ত ৷”

অভিযোগ, দেশের নিরাপত্তার জন্য মারাত্মক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত। দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার তথ্য তিনি পাকিস্তানি গুপ্তচরদের কাছে পাঠাচ্ছিলেন বলেও অভিযোগ ধৃতের বিরুদ্ধে।

এসটিএফ সূত্রে খবর, অভিযুক্ত বংশী গত তিন মাস ধরে কলকাতায় বাস করছিলেন। সম্প্রতি তাঁর কলকাতার আস্তানা সম্পর্কে গোপন সূত্রে খবর পায় পুলিশ। তার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

সূত্রের খবর, ধৃত ওই ব্যক্তির ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক ভোটার কার্ড ও আধার কার্ড।

উদ্ধার হয়েছে বিভিন্ন ট্রান্সমিটার, বেশ কয়েকটি ডাইরি, একাধিক মোবাইল ফোনের সিম এবং মোবাইল ফোন। ওই ব্যক্তি পাকিস্তানে গিয়েছিলেন কি না, বা ওই পাকিস্তানি মহিলা ভারতে এসেছিলেন কি না, তা ইতিমধ্যেই খোঁজখবর শুরু করা হয়েছে ৷
লালবাজার সূত্রের খবর, ওই ব্যক্তি ভারতের বিভিন্ন গুরুত্বপূণ শহর তথা মুম্বই, দিল্লি, কলকাতা-সহ একাধিক শহরে ঘুরে বেড়াত। এর আগে অভিযুক্ত দিল্লির এক কুরিয়ার সার্ভিসে কাজ করছিলেন বলে পুলিশ সূত্রে খবর।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর ফোন থেকে বেশ কয়েকটি ছবি, ভিডিয়ো, অনলাইন চ্যাট-সহ বেশ কিছু গোপন তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশের। পুলিশের অনুমান, এই তথ্যই হয়তো তিনি প্রতিবেশী দেশের চরদের পাঠাচ্ছিলেন।

Releated Posts

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর; আইও সাসপেন্ড

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি স্বীকার করলেন…

ByByNews Desk Aug 10, 2026

জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক ছড়াতে আইএসআইয়ের ‘সাইকোলজিক্যাল অপারেশন’, সতর্ক গোয়েন্দারা

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক এবং অস্থিরতা তৈরির লক্ষ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদের মদতপুষ্ট…

ByByNews Desk Aug 10, 2026

৯৯ থেকে ৩৫ আসন: সিপিআই(এম)-এর ‘নিশ্চিত জয়’ থেকে কঠিন বাস্তবতায় ফেরা

তিরুবনন্তপুরম, ১০ আগস্ট (আইএএনএস): সাধারণত কোনও রাজনৈতিক দলের জন্য তিন মাস সময় যথেষ্ট—পরাজয়ের ধাক্কা সামলে উঠে পরবর্তী লড়াইয়ের…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top