News Flash

Image

৭০ কেজি গাঁজা উদ্ধার, ধৃত এক

আগরতলা, ২৫ আগস্ট: নেশা বিরোধী অভিযানে একের পর এক সাফল্য পাচ্ছে রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ।গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ২০০ নং ব্যাটেলিয়নের সীমান্ত সুরক্ষা বাহিনী যৌথভাবে অভিযানে নেমে এক বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে।সাথে বাড়ির মালিককে ও আটক করা হয়েছে।

রাজনগর পিআরবাড়ি থানার ওসি রতন রবি দাস জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে রাজনগর ব্লকের কমলাপুরের ইন্দিরা নগর গ্ৰামের বাসীন্দা দীপক দাসের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে।সেই মোতাবেক গতকাল গভীর রাতে বিএসএফ জিব্রাঞ্চের ইন্সপেক্টর জি এন মধু, ইন্সপেক্টর সন্তরাম ও পি আর বাড়ি থানার ওসি তথা ইন্সপেক্টর রতন রবি দাস নেতৃত্বে পুলিশ ও বিএসএফের যৌথভাবে দীপক দাসের বাড়িতে অভিযান চালানো হয়েছিল।বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে।সাথে দীপক দাসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

 পুলিশ অভিযুক্ত নেশাকারবারি দীপক দাসের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করেন। আজ দুপুরে পুলিশ রিমান্ড চেয়ে বিলোনিয়া আদালতে সোপর্দ করা হবে।  

Releated Posts

ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বামেদের তীব্র প্রতিবাদ

নয়াদিল্লি, ১৫ জুনঃ স্ট্রেইট অব হরমুজে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ…

ByByNews Desk Jun 15, 2026

উন্নয়নের দাবি ও বাস্তবতার ফারাক, জোলাইবাড়ীতে রাস্তা-জল সমস্যা নিয়ে ক্ষোভ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন: সামাজিক মাধ্যমে উন্নয়নের নানা চিত্র প্রচারিত হলেও বাস্তবে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়…

ByByNews Desk Jun 15, 2026

মেলাঘরে ১৪ কেজির বেশি গাঁজা উদ্ধার, আটক টমটম চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন: রাজ্যে মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য পেল মেলাঘর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 15, 2026

উদয়পুরে বিজেপি কর্মীকে অপহরণ ও মারধরের অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন: উদয়পুর মহকুমার গর্জি এলাকায় এক বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top