আগরতলা,২৪ আগস্ট পহেলা সেপ্টেম্বর থেকে সাব্রুমের মৈত্রী সেতু দিয়ে যাত্রী পারাপার আপাতত চালু হচ্ছে না। অক্টোবর মাসে শেষ হবে আইসিপি-র কাজ। মৈত্রী সেতু দিয়ে যাত্রী পারাপার ও আইসিপি চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে। বৃহস্পতিবার মৈত্রী সেতু ও আই সি পি-র নির্মাণ কাজ পরিদর্শন করেন এল.পি.এ.আই-র প্ল্যানিং মেম্বার সঞ্জীব গুপ্তা। সাথে ছিলেন অন্যান্য আধিকারিকরা। আই.সি.পি-র সার্বিক কাজ খতিয়ে দেখার পর এল.পি.এ.আই-র প্ল্যানিং মেম্বার সঞ্জীব গুপ্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সন্তোষজনক ভাবে কাজ চলছে। যে গতিতে কাজ চলছে তাতে অক্টোবর মাসে আই.সি.পি-র কাজ শেষ হতে পারে বলে আসা ব্যক্ত করেন। পাশাপাশি তিনি জানান মৈত্রী সেতু দিয়ে যাত্রী পারাপার ও আই.সি.পি চলতি বছরের শেষের দিকে শুরু হতে পারে। তবে সাব্রুমের মৈত্রী সেতু দিয়ে যাত্রী পারাপারে সবুজ সংকেত না পেয়ে দুই দেশের মানুষ আবারও হতাশ।

ফের হতাশা, পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে না সাব্রুম মৈত্রী সেতুর যাত্রী পারাপার
Tags:
Releated Posts
স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ
আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…
ত্রিপুরা শান্তি নিকেতন কলেজের কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি পরিবারের
আগরতলা, ১১ জুন: ত্রিপুরা শান্তি নিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলে কর্মরত মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে…
তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…
খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ
আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…


















