News Flash

Image

ধুবড়ির গোলকগঞ্জে সড়ক দুর্ঘটনায় হত এক, আহত শিশু-মহিলা সহ পাঁচ


ধুবড়ি (অসম), ২৪ আগস্ট (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গোলকগঞ্জের হালাকুরায় ১৭ নম্বর জাতীয় সড়কে ভয়ংকর এক পথ দুৰ্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং গুরুতরভাবে আহত হয়েছেন শিশু-মহিলা সহ পাঁচজন। তাঁদের প্রায় সকলের অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

জানা গেছে, বুধবার মধ্যরাতে রেজিস্ট্রেশন নম্বর বিহীন একটি নতুন দামি কারের সঙ্গে এএস ২৮ এসি ১৫৫৯ নম্বরের পণ্যবাহী আল্ট্ৰা ট্ৰাকের মুখোমুখি সংঘৰ্ষে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত কারে ছিলেন একই পরিবারের দুই শিশু ও তাদের মা সহ ছয় যাত্ৰী। দুর্ঘটনাটি হালাকুরায় দীঘলটারি ১৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে।

আহতদের হালাকুরা সামূহিক স্বাস্থ্যকেন্দ্ৰে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাদের শারীরিক অবস্থা আশংকাজনক বলে উন্নত চিকিৎসার জন্য ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে হাসপাতালে চিকিৎসা চলাকালীন আজ সকালে মৃত্যু হয়েছে গাড়ি চালকের। নিহত গাড়ি চালককে গৌরীপুরের আমির হুসেন বলে পরিচয় পাওয়া গেছে।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top