News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানকে দুর্নীতি-মুক্ত রাখতে রাজ্যের যুব সমাজ দৃঢ় সংকল্প : অনুরাগ ঠাকুর
Image

রাজস্থানকে দুর্নীতি-মুক্ত রাখতে রাজ্যের যুব সমাজ দৃঢ় সংকল্প : অনুরাগ ঠাকুর

জয়পুর, ২৩ আগস্ট (হি.স.): রাজস্থানকে দুর্নীতি-মুক্ত রাখতে রাজ্যের যুব সমাজ দৃঢ় সংকল্প। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। বুধবার দু’দিনের সফরে রাজস্থানের জয়পুরে পৌঁছেছেন অনুরাগ সিং ঠাকুর। মন্ত্রকের মিডিয়া ইউনিটগুলির আধিকারিক ও বিজেপি নেতারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, রাজস্থানকে দুর্নীতি মুক্ত করতে রাজ্যের যুবরা এখন দৃঢ় সংকল্প। পেপার লিক, চাকরিতে দুর্নীতি-সহ একাধিক বিষয়ে সে রাজ্যের সরকার জর্জরিত বলে অনুরাগ সিং মন্তব্য করেন।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার, যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এদিন জয়পুরের এসএমএস স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে খেলো ইন্ডিয়া সেন্টারগুলির উদ্বোধন করেন। ভারতের চন্দ্রযান-৩ মিশন প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “ভারত মহাকাশ সেক্টরে বিশাল বৃদ্ধি করেছে। আমরা সবাই সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করছি যখন চন্দ্রযান-৩ মিশন সফল হবে। এই মিশন ভারতকে বিশ্বের খুব কম দেশের মধ্যে রাখবে, যারা মহাকাশ সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top