News Flash

  • Home
  • দেশ
  • চাঁদের পাহাড়ে সফল অবতরণ করল ভারতের চন্দ্রযান-৩
Image

চাঁদের পাহাড়ে সফল অবতরণ করল ভারতের চন্দ্রযান-৩

বেঙ্গালুরু,২৩ আগস্ট (হি. স.) : চাঁদের মাটিতে সফল অবতরণ করল চন্দ্রযান-৩। ইতিহাস সৃষ্টি করল ভারত। বুধবার নির্ধারিত সময়েই চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল চন্দ্রযান-৩।

১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর চন্দ্রযান-৩ চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল। ইসরো প্রকাশ করেছে সেসব ছবি। ধীরে ধীরে তা পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে এবং কক্ষপথ উত্তোলন করা হতে থাকে। গত ৫ আগস্ট তা চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। এরপর লাট্টুর মতো পাক খেতে খেতে তা পৌঁছে গিয়েছে চাঁদের একেবারে ওপরে। কক্ষপথের একের পর এক ছবি ধরা পড়েছে ল্যান্ডারের ক্যামেরায়। ইসরো-র এই মিশনের জন্য খরচ হতে চলেছে ৬১৫ কোটি টাকা। চাঁদে পা রাখার সময় যত এগিয়েছে দেশবাসীর আবেগ এবং উদ্বেগ ততই বেড়েছে। চন্দ্রযান-২-এর ব্যর্থতার পর চন্দ্রযান ৩ যাতে সফল হয় তার জন্য দেশের প্রতিটি মানুষ প্রার্থনায় ব্যস্ত। কোথাও চলছে হোমযজ্ঞ, কোথাও নমাজপাঠ আবার কোথাও দরগায় চাদর চড়ানো হচ্ছে। প্রতিটা মুহূর্তে স্নায়ুর লড়াই ছিল ইসরোর বিজ্ঞানীদের। অবশেষে চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান-৩।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top