News Flash

  • Home
  • দেশ
  • ভারত ব্রিকস-এর সম্প্রসারণকে সম্পূর্ণ সমর্থন করে : প্রধানমন্ত্রী মোদী
Image

ভারত ব্রিকস-এর সম্প্রসারণকে সম্পূর্ণ সমর্থন করে : প্রধানমন্ত্রী মোদী

জোহানেসবার্গ, ২৩ আগস্ট (হি.স.) : ভারত ব্রিকস-এর সম্প্রসারণকে সম্পূর্ণ সমর্থন করে। বুধবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫-তম ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারত সম্পূর্ণরূপে ব্রিকস-এর সম্প্রসারণকে সমর্থন করে, আমরা এই বিষয়ে ঐকমত্যের সঙ্গে এগিয়ে যাওয়াকে স্বাগত জানাই।

জোহানেসবার্গের স্যান্ডটন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেছেন, “ব্রিকসকে ভবিষ্যৎ-প্রস্তুত সংগঠন হিসেবে গড়ে তুলতে আমাদের নিজ নিজ সমাজকেও ভবিষ্যৎ-প্রস্তুত করতে হবে, এবং এতে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” প্রধানমন্ত্রীর কথায়, প্রায় দুই দশকে, ব্রিকস একটি দীর্ঘ এবং দুর্দান্ত যাত্রা করেছে। এই যাত্রায় আমরা অনেক অর্জন করেছি।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে ব্রিকসে বৈশ্বিক দক্ষিণের দেশগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। ভারত নিজস্ব জি-২০ সভাপতিত্বের অধীনে এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছে।

ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেওয়ার প্রাক্কালে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানান, রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে তাঁর একটি দুর্দান্ত বৈঠক হয়েছে। তিনি বলেন, উভয় দেশ ভারত-দক্ষিণ আফ্রিকা সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রধানমন্ত্রী বলেন, আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা এবং বিনিয়োগের যোগসূত্রগুলি বিশেষভাবে ফুটে উঠেছে।

Releated Posts

ধর্মীয় স্থানে মাইক-লাউডস্পিকার সরানোর নির্দেশ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মীয় স্থান থেকে মাইক্রোফোন ও লাউডস্পিকার সরানোর রাজ্য সরকারের নির্দেশ প্রত্যাহারের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর; আইও সাসপেন্ড

কলকাতা, ১০ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি স্বীকার করলেন…

ByByNews Desk Aug 10, 2026

জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক ছড়াতে আইএসআইয়ের ‘সাইকোলজিক্যাল অপারেশন’, সতর্ক গোয়েন্দারা

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আতঙ্ক এবং অস্থিরতা তৈরির লক্ষ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদের মদতপুষ্ট…

ByByNews Desk Aug 10, 2026

৯৯ থেকে ৩৫ আসন: সিপিআই(এম)-এর ‘নিশ্চিত জয়’ থেকে কঠিন বাস্তবতায় ফেরা

তিরুবনন্তপুরম, ১০ আগস্ট (আইএএনএস): সাধারণত কোনও রাজনৈতিক দলের জন্য তিন মাস সময় যথেষ্ট—পরাজয়ের ধাক্কা সামলে উঠে পরবর্তী লড়াইয়ের…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top