News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের উন্নয়নে প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ : সচিন তেন্ডুলকর
Image

দেশের উন্নয়নে প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ : সচিন তেন্ডুলকর

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): কিংবদন্তি ক্রিকেটার ও ভারত রত্ন পুরুস্কারে ভূষিত সচিন রমেশ তেন্ডুলকর ভারতের নির্বাচন কমিশনের জাতীয় আইকন হিসেবে এক নতুন ইনিংসের সূচনা করেছেন। নতুন দিল্লিতে বুধবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের উপস্থিতিতে সচিন নির্বাচন কমিশনের সঙ্গে তিন বছরের একটি সমঝোতা স্মারক পত্র মউ সাক্ষর করেন। সচিন বলেছেন, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটি তাঁর জন্য নতুন ইনিংস। তিনি বলেন, দেশের উন্নয়নে প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদের বিশেষ করে তরুণদের ভোট দিতে উৎসাহিত করেন।

অনুষ্ঠান চলাকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের উপস্থিতিতে সচিন তেন্ডুলকরের সঙ্গে তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আগামী বছর লোকসভা নির্বাচন। এবার নির্বাচনে সচিনকে সামনে রেখে প্রচার প্রচার চালাবে নির্বাচন কমিশন। সকলে যাতে ভোট দিতে উৎসাহ পায়, সেই কারণেই সচিনকে প্রচার মুখ করেছে নির্বাচন কমিশন। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে ‘ন্যাশানল আইকন’ হিসাবে ঘোষণা করা হয়েছে মঙ্গলবারই। সচিনের সঙ্গে তিন বছরের চুক্তি করা হয়েছে।

Releated Posts

ঐক্য ও প্রতিরোধের বার্তা রাহুলের, ইন্ডিয়া ব্লককে একত্রে লড়াইয়ের আহ্বান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ব্লকের বৈঠকে ঐক্যের ডাক দিয়ে বিজেপির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top