আগরতলা, ২১ আগস্ট।। আসন্ন দুর্গাপুজাকে সামনে রেখে বিগত বছরের ন্যায় এই বছরও আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়ের বিশেষ উদ্যোগে শারদ সম্মাননা প্রদান করা হবে। সোমবার আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরও জানান গত বছর থেকে এই শারদ সম্মাননা প্রদান শুরু করা হয়েছে।গত বছর বড় আকারে এই অনুষ্ঠান করা হয়েছে। আগরতলা শহরের বিভিন্ন ক্লাব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তার বাইরেও পুর নিগমের ৩৯ নং ওয়ার্ড শারদ সম্মাননা প্রদান করেছে। গত বছরের ন্যায় এই বছরও পুর নিগমের ৩৯ নং ওয়ার্ড ও শহর দক্ষিনাঞ্চল ক্লাব কমিটি যৌথভাবে শারদ সম্মাননা প্রদান করবে। মূলত পূজা উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান নিগমের মেয়র দীপক মজুমদার। সাংবাদিক সম্মেলনে নিগমের মেয়রের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।

কর্পোরেটর অলক রায়ের উদ্যোগে এবারও আয়োজিত হবে শারদ সম্মান
Tags:
Releated Posts
রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…
ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…
মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা
আগরতলা, ১৩ জুন: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

















