News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি করতে গিয়ে আটক চোর, উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী
Image

চুরি করতে গিয়ে আটক চোর, উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

আগরতলা, ২১ আগস্ট।। পূর্ব গোবিন্দপুর এলাকায় এক চোরকে হাতেনাতে ধরে উত্তম মাধ্যম দিয়ে কৈলাশহর থানার হাতে তুলে দিল উত্তেজিত জনতা। জানা যায় যে কৈলাশহর পুরপরিষদের অধীনে পূর্ব গোবিন্দপুর এলাকার বাসিন্দা প্রদীপ সিনহার বাড়িতে সোমবার সকালবেলা  চুরি কান্ড সংগঠিত করার চেষ্টা করে চোরেরা। তখন ওই প্রদীপ সিনহার পাশের বাড়ির এক ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে প্রদীপ সিনহাকে ফোন করে ঘটনাটি জানায় তখনই প্রদীপ সিনহা ঘর থেকে বেরিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারেনি। পরবর্তীকালে উনার বুঝতে আর অসুবিধা হয়নি যে উনার বাড়িতে সে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেছে। এর আগে উনার বাড়ি থেকে ধাপে ধাপে অনেক জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিগত কয়েকদিন পূর্বে ১৩ হাজার টাকার একটি মোবাইল চুরি হয়ে গিয়েছিল সেটিও সে নিয়েছে বলে অনুমান করছে সবাই। উল্লেখ থাকে যে তার নাম সুমন চক্রবর্তী, তার বাবার নাম বাবুল চক্রবর্তী। তার বাড়ি দুর্গানগর পাঁচ নং ওয়ার্ড এলাকায়। এর আগেও  কৈলাসহর মহকুমা জুড়ে তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে পরবর্তীকালে খবর পাঠানো হয় কৈলাসহর থানায়। ছুটে যায় কৈলাশহর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় অভিযুক্ত ব্যাক্তিকে। বর্তমানে কৈলাশহর থানার হেফাজতে রয়েছে সুমন চক্রবর্তী। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top