News Flash

  • Home
  • প্রধান খবর
  • বকেয়া বেতনের দাবিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা
Image

বকেয়া বেতনের দাবিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা

শিলিগুড়ি, ২১ আগস্ট (হি. স.) : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩৪ জন অস্থায়ী কর্মী এখনও জুলাই মাসের বেতন পাননি। তাই বকেয়া বেতনের দাবিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভে শামিল হলেন অস্থায়ী কর্মীরা। সোমবার মেডিকেলের সুপার স্পেশালিটি ব্লকের সামনে ধর্নায় বসেন তাঁরা।

জানা গিয়েছে, দুটি এজেন্সির মাধ্যমে মেডিকেলে অস্থায়ী কর্মী নিযুক্ত করা হয়। কিন্তু এজেন্সিগুলির মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ। যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছতার সঙ্গে প্রত্যেক কর্মীর বেতন সহ সমস্ত বিষয়গুলির তালিকা প্রকাশ করা হবে এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিন সকাল ৮টা থেকে সুপার স্পেশালিটি ব্লকের সামনে মেইন গেট অবরুদ্ধ করে এই কর্মসূচি চলছে। এর জেরে চিকিৎসা করাতে এসে সমস্যায় পড়ছেন রোগী ও তাঁদের আত্মীয় পরিজনরা।

আন্দোলনকারীদের দাবি, তাঁরা একটি গেট অবরুদ্ধ করে এই কর্মসূচি করছেন। বাকি গেট খোলা রয়েছে। যে এজেন্সির মাধ্যমে এই কর্মীদের নিযুক্ত করা হয়েছে সেই এজেন্সির কর্তারা এসে বোঝানোর চেষ্টা করছেন। বিক্ষোভ এখনও চলছে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top