News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়ন্ত্রনের বাইরে যাচ্ছে বাজারের কাঁচামাল
Image

নিয়ন্ত্রনের বাইরে যাচ্ছে বাজারের কাঁচামাল

আগরতলা, ২১ আগস্ট।। নিয়মিত বাজারে সদর মহকুমা প্রশাসনের বৈঠক হলেও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। প্রশাসনের কর্মীরা নিয়মিত বাজার অভিযানের পরেও নিয়ন্ত্রণ নেই কোন কিছুই। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা প্রতিনিয়ত এধরনের কাজ করে চলেছে।
আরে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে মানুষের।
সোমবার মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা শাসক অরূপ দেবের পৌরহিত্যে ব্যবসায়ী সমিতি ও খাদ্য দপ্তরের কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিন্তু আলোচনা সভায় গুরুত্ব পায় বাজারের কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। সদর মহকুমা শাসক জানান, পেঁয়াজের দাম সামান্য বেশি। মূল্য কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে জন্য বিষয়টি আলোচনা করে দেখা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীদের কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান সদর মহকুমা শাসক অরূপ দেব। এখন দেখার বিষয় বাজারে কাঁচামালের মূল্য কতটা সাধারণ মানুষের নিয়ন্ত্রণে আসে। নাকি সবটাই লোক দেখানো।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top