News Flash

  • Home
  • খেলা
  • ভালো খেলার ও খেতাব জয়ের লক্ষ্যে লীগে শক্তি বাড়াচ্ছে রামকৃষ্ণ ক্লাবও
Image

ভালো খেলার ও খেতাব জয়ের লক্ষ্যে লীগে শক্তি বাড়াচ্ছে রামকৃষ্ণ ক্লাবও

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট।। ভালো খেলার উদ্দেশ্য তো রয়েছেই। শিল্ড ফাইনালে ন্যূনতম গোলে হারটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। দর্শকাকীর্ণ উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ পরিচালনায় আরো একটু নিরপেক্ষতার নজির রাখতে পারলে খেলার ফলাফল অন্যরকম হতো। কার্যত, লীগ খেতাব জয়ের আকাঙ্ক্ষাটা আরও যেন কয়েক গুণ বেড়ে গেছে। ত্রিপুরা ফুটবলের এসোসিয়েশন আয়োজিত প্রথম ডিভিশন লিগ ফুটবল শুরু হচ্ছে ২৩ আগস্ট থেকে। ভিন রাজ্য থেকে একাধিক ফুটবলার ইতোমধ্যেই চলে আসছেন রামকৃষ্ণ ক্লাবের হয়ে খেলার জন্য। তাঁদের প্রথম ম্যাচ ২৫ আগস্ট। এ বছর দ্বিমুকুট জয়ের প্রত্যাশাই ছিল রামনগরের ঐতিহ্যমন্ডিত রামকৃষ্ণ ক্লাবের। রাখাল শীল্ডের ফাইনাল ম্যাচ ঘিরে কিছু সিদ্ধান্ত অবশ্যই নিরপেক্ষতা পাইনি বলে ক্লাব কর্মকর্তাদের অভিমত। বহিঃরাজ্য থেকে ম্যাচ পরিচালনায় রেফারিদের আনা হলেও তারাও যে নির্ভুল বাঁশি বাজাচ্ছেন, তা নয় কিন্তু। আগামী দিনে এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে আয়োজক ত্রিপুরা ফুটবলের এসোসিয়েশন কেও সদর্থক ভূমিকা নিতে হবে বলে ক্লাব কর্মকর্তাদের অভিমত। এ বিষয়ে টিএফএ-কে সিসিটিভি ইত্যাদি অত্যাধুনিক যন্ত্র-নির্ভর হওয়ার দাবি জানানো হয়। আজ সন্ধ্যায় ক্লাব গৃহে আহুত এক সাংবাদিক সম্মেলনে শীল্ড ফাইনালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ঘিরে টিএফএ-কে আরো বেশি বাস্তবমুখী নিরপেক্ষ মনোভাব গ্রহণ করা আবশ্যক বলে তাঁদের দাবি।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top