News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানের ১৮টি জেলায় বৃষ্টির সতর্কতা জারি
Image

রাজস্থানের ১৮টি জেলায় বৃষ্টির সতর্কতা জারি

জয়পুর, ২১ আগস্ট (হি.স) : অক্ষরেখার অবস্থানের প্রভাবে রাজস্থানে আবারও বর্ষা শুরু হয়েছে। রবিবার সকালে রাজস্থানের জয়পুর জেলায় হালকা বৃষ্টিপাত হয়।

হালকা বৃষ্টি ও মেঘের আনাগোনার ফলে আর্দ্রতা বেড়েছে। আর্দ্র গরমে বিপাকে পড়েছেন জয়পুরের মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছে, জয়পুরে সারাদিনে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। হালকা বৃষ্টি হয়েছে, দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি বেড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সোমবারও হালকা বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন সঞ্চালন ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। সোমবার রাজস্থানের ১৮টি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই ১৮টি জেলার মধ্যে বারান, চিতোরগড়, ঝালাওয়ার, কোটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, রাজস্থানের অন্য জেলাগুলি যেমন আলওয়ার, বাঁশওয়াড়া, ভরতপুর, ভিলওয়াড়া, বুন্দি, দৌসা, ধোলপুর, দুঙ্গারপুর, করৌলি, প্রতাপগড়, রাজসামন্দ, সওয়াই মাধোপুর, টঙ্ক এবং উদয়পুরে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ছত্তিশগড় পর্যন্ত অগ্রসর হয়েছে। এই নিম্নচাপ এখন ধীরে ধীরে উত্তর-পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। বর্ষার অক্ষরেখার অবস্থানেও পরিবর্তন এসেছে। এটি উত্তর দিক থেকে কিছুটা সরে দক্ষিণ দিকে এসেছে। বর্তমানে গঙ্গানগর, নার্নৌল, গোয়ালিয়রের মধ্য দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ এলাকা অতিক্রম করছে বলেও আবহাওয়া দফতর জানিয়েছে। 

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top