News Flash

Image

ত্রিপুরায় আসবেন প্রিয়াঙ্কা গান্ধী

আগরতলা, ২১ আগস্ট।। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে সিডব্লিউসি-র সদস্য পদে আমন্ত্রিত করায় সোমবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধায়ককে সংবর্ধনা জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, তিনি আপ্লুত দলের এই অভিবাদনে। তিনি আরও শক্তি পেলেন সাহস পেলেন। কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে এবার ত্রিপুরার মানুষের বিভিন্ন বিষয় তুলে ধরতে পারবেন তিনি। তিনি বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, দেশে গণতন্ত্র বোলে কিছুই নেই। বিজেপির স্বশাসিত রাজ্যগুলির উন্নয়ন কতটা প্রকাশ্যে  এসেছে তা সাধারন মানুষ ভালোভাবে টের পেয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক সংকট রাজ্যে চরম আকার ধারন করেছে, মানুষের বেঁচে থাকা ক্ষেত্রেও প্রভাব বিস্তার করছে, যা কংগ্রেস শাসিত দেশে কখনো পরিলক্ষিত হয়নি বলে দাবি করেন বিধায়ক।

এদিকে তিনি আরও বলেন, খুব শীঘ্রই রাজ্য সফরে আসবেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি মনিপুরে সফরে যাবেন। সেখান থেকে ত্রিপুরা সফরে আসবেন। তারপরে উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দির দর্শনেও তিনি যাবেন বোলে জানিয়েছেন বিধায়ক।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top