News Flash

  • Home
  • প্রধান খবর
  • যাদবপুরে মাওবাদী কার্যকলাপ, মামলা গৃহিত হল হাইকোর্টে
Image

যাদবপুরে মাওবাদী কার্যকলাপ, মামলা গৃহিত হল হাইকোর্টে

কলকাতা, ২১ আগস্ট (হি. স.) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় প্রথম থেকেই সরব বিজেপি। রবিবার দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ যাদবপুরের প্রসঙ্গ তুলে বলেছিলেন, এই সব সমাজ বিরোধীদের মাথা থেঁতো করে দেওয়া উচিত। এবার যাদবপুর ক্যাম্পাসে মাওবাদী কার্যকলাপ চলে বলে অভিযোগ করল বিজেপি। সোমবার তারা এ ব্যাপারে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থ মামলার অনুমতি চায়। আদালত তাদের মামলা দায়েরের অনুমতিও দিয়েছে।

যাদবপুরের মাওবাদীদের, ‘বুটের লাথি মেরে ঠান্ডা করে দেওয়ার’ নিদানও দেন দিলীপবাবু। আবার দিন কয়েক আগে যাদবপুরে বিজেপি যুব মোর্চার একটি অনুষ্ঠান থেকে যাদবপুর ছাত্রদের ‘ইনকিলাবি স্লোগান’কে কটাক্ষ করেছিলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। যাদবপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে ‘দেশবিরোধী শক্তি’ এবং ‘টুকরে টুকরে গ্যাং’ প্রতিপালিত হচ্ছে বলেও মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা। এর পরই রাজ্য বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী সোমবার যাদবপুর নিয়ে দুই নেতার সুরে সুর মিলিয়ে অভিযোগ জানান কলকাতা হাই কোর্টে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top