News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে উলটে গেল কন্টেনার, মৃত ২
Image

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে উলটে গেল কন্টেনার, মৃত ২

মু্ম্বই, ২১ আগস্ট (হি. স.) : নিয়ন্ত্রণ হারিয়ে মহারাষ্ট্রের রায়গড় জেলার খোপোলি এলাকায় মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে উলটে গেল কন্টেনার। এরপর দুর্ঘটনাগ্রস্ত কন্টেনারের সঙ্গে ধাক্কা লাগে আরও পাঁচটি গাড়ির। ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। জখম হয়েছেন আরও চার জন। সোমবার সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দ্রুত গতিতে কন্টেনারটি পুণে থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। যার জেরে নিয়ন্ত্রণ হারান চালক। দুর্ঘটনার সময় রাস্তার উলটো দিক থেকে আসা পাঁচটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে কন্টেনারটির। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় এবং গুরুতর জখম অবস্থায় চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন দুর্ঘটনার জেরে ওই এলাকায় যান চলাচাল ব্যহত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top