News Flash

  • Home
  • খেলা
  • ফটিকরায়ে অটল বিহারী স্মৃতি ফুটবল ফের শুরু
Image

ফটিকরায়ে অটল বিহারী স্মৃতি ফুটবল ফের শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট।।একদিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় শুরু হচ্ছে আসর। মঙ্গলবার আসরের দ্বিতীয় ম্যাচে পানিসাগরের আর সি পি ই কলেজ খেলবে নিউ জেনারেশন ক্লাবের বিরুদ্ধে। ফটিকরাযে অনুষ্টিত অটলবিহারী স্মৃতি ফুটবল প্রতিযোগিতায়। খেলা হবে ফটিকরায় স্কুল মাঠে। রবিবার হয় আসরের উদ্বোধন। উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী ম্যাচে জম্মু এফ সি ৪-‌২ গোলে পরাজিত করে তারাপুর বেস্ট ইলাভেনকে। বিজয়ী দলের পক্ষে বৈদ্য, শৌতিক, মুকরা এবং জাকারিয়া গোল করেন। বিজীত দলের পক্ষে গোল করেন শঙ্কু দেব এবং রাজীব সিনহা। খেলা পরিচালনা করেন শিবজ্যোতি চক্রবর্তী। এবছর আসরে অংশ নিয়েছে ২৬ টি দল। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে আসরের দ্বিতীয় রাউন্ডের খেলা। ২৩ এবং ২৪ সেপ্টেম্বর হবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। আসরের চ্যাম্পিয়ন দল পাবে ওয়াগনার গাড়ি এবং রানার্স দল পাবে পালসার বাইক।‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top