News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছবি মুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালো ১৯ বছরের এক যুবক
Image

ছবি মুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালো ১৯ বছরের এক যুবক

আগরতলা, ২১ আগস্ট।। বন্ধুদের সাথে পিকনিক করতে গিয়ে অকালে প্রান হারালো ১৯ বছরের এক যুবক। অমরপুর মহকুমার অন্তর্গত ছবিমুড়ায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। ঘটনার বিবরণে জানা যায় রবিবার ছুটির দিনে অমরপুর মহকুমার অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়ায় বন্ধুদের সাথে পিকনিক করতে যায় অমরপুর মহকুমার বীরবল দাস পাড়ার হারাধন রুদ্র পালের ছেলে স্নেহাশীষ রুদ্র পাল। বন্ধুদের সাথে পিকনিকের গিয়ে  স্নান করতে নেমে গোমতী নদীর জলে তলিয়ে যায় স্নেহাশীষ। সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পেয়ে চার বন্ধু মিলে তাকে বাঁচানোর বহু চেষ্টা করার পরও ব্যর্থ হয়। পরে অমরপুর দমকল  কর্মীরা ঘটনার খবর পেয়ে ছুটে আসে। শুরু হয় উদ্ধারের কাজ। ডিজেস্টার ম্যানেজমেন্টের সহায়তায় বেলা পাঁচটা নাগাদ প্রায় দুই ঘন্টা বাদে উদ্ধার হয়। পরে হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার ময়না তদন্তের পর মৃতদেহকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত স্নেহাশীষ রুদ্র পাল কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি অমরপুর হাসপাতালে নিকটবর্তী  একটি ওষুধের দোকানে স্থায়ী কর্মচারী হিসেবে কাজ করত সে। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পরিবারের লোকজনেরা। কান্নায় ভেঙে পড়েন তারা  হাসপাতাল চত্বরে। ঘটনায় শোকের ছায়া পরিবার পরিজনদের মধ্যে।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top