News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, আটক তিনজন
Image

১০ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, আটক তিনজন

আগরতলা , ২১ আগস্ট : গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রায় এক কেজি তিনশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে চোরাইবাড়ি থানার পুলিশ।চোরাইবাড়ি নাকা পয়েন্টে একটি গাড়ি থেকে ব্রাউন সুগার গুলি উদ্ধার করা হয়েছেl সাথে তিন যুবককে আটক করা হয়েছেl

জানা যায় ,গোপন সূত্রে খবর আসে বহিঃরাজ্য থেকে ত্রিপুরায় নেশা সামগ্রী পাচার করা হবে। সেই মোতাবেক আজ সকালে চোরাইবাড়ি নাকা পয়েন্টে এম এন ০১এ কে ৩১৩৯ নম্বরের গাড়িকে আটক করে পুলিশ।তাতে তল্লাশি চালিয়ে এক কেজি তিনশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে।যার বাজার মূল্য ১০ কোটি টাকা হবে। পাশাপাশি তিন যুবককে আটক করা হয়েছে।ধৃতরা হলেন, বক্সনগরের বাসিন্দা আব্দুল আলি (২৩),সমর কৃষ্ণদাস (২৭) ও প্রসেনজিৎ দাস (২৩). তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top