News Flash

  • Home
  • খেলা
  • শান্তির বাজারে ফুটবল জমজমাট আলিয়-‌র হ্যাটট্রিকে সেমিতে পতিছড়া
Image

শান্তির বাজারে ফুটবল জমজমাট আলিয়-‌র হ্যাটট্রিকে সেমিতে পতিছড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।।হ্যাটট্রিক করলেন আলিয় জমাতিয়া। আলিয়-‌র দুরন্ত হ্যাটট্রিকে তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে উঠলো পতিছড়া ও পি এফ সি দল। পরাজিত করলো সাউথ তাকমা দলকে। ডি বি সি স্মৃতি নকআউট প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। শান্তিরবাজার স্কুল মাঠে হয় ম্যাচটি। দেশবন্ধু ক্লাবের উদ্যোগে। শান্তিরবাজার যুব মোর্চার সহযোগিতায়। রবিবার ম্যাচের শুরু থেকেই পথিছড়া ও পি এফ সি দলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়েও ছিলো এগিয়ে। ম্যাচে পথিছড়া ও পি এফ সি দল জয়লাভ করে ৫-‌১ গোলে। বিজয়ী দলের পক্ষে আলিয় জমাতিয়া হ্যাটট্রিক করেন। এছাড়া দলের পক্ষে বোবার জমাতিয়া এবং হায়ন জমাতিয়া গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন বালক সাধন জমাতিয়া। মূলত ম্যাচের শুরু থেকেই মাঝমাঠ দখলে নিয়ে নেয় পথিছড়া ও পি এফ সি দল। আর তাতেই জয় হয়ে যায় সহজ। খেলা পরিচালনা করেন চরণ মাদ্রাজি। আজ চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালে কন্টাক্টর অ্যাসোসিয়েশন খেলবে ইয়াকসামা পাড়ার বিরুদ্ধে। ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top