News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাইজ্যাকে ছাত্রীর রহস্য মৃত্যু, মৃতার বাবার সঙ্গে ফোন কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

ভাইজ্যাকে ছাত্রীর রহস্য মৃত্যু, মৃতার বাবার সঙ্গে ফোন কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ আগস্ট (হি.স.) : দক্ষিণ কলকাতার এক কিশোরী নিট পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েছিলেন অন্ধ্র প্রদেশের ভাইজ্যাকে। সেখানেই বেসরকারি হস্টেলে রহস্যজনক ভাবে মৃত্যু হয় তার। ১৭ বছরের রীতিকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা শুকদেব সাহা। এই পরিস্থিতিতেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস গিয়েছিলেন রীতির নেতাজি নগরের বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখা করেন রীতির বাবা এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রীতির বাবার ফোনে কথা বলিয়েছিলেন তিনি। ফোনে সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে জানিয়েছেন রীতির বাবা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন রীতি সাহার বাবা। অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেন। মুখ্যমন্ত্রীকে গোটা অভিযোগ জানান তিনি। এই ফোনের বিষয়ে রীতির বাবা শুকদেব বলেছেন, “মুখ্যমন্ত্রী সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাজ্য সরকারে তরফে তদন্ত করানোর কথা বলেছেন। মুখ্যমন্ত্রী কিছু একটা ব্যবস্থা নিশ্চয় করবেন বলে আমার বিশ্বাস।” মেয়ের রহস্যমৃত্যু নিয়ে তিনি বলেছেন, “আমার মেয়েকে খুন করা হয়েছে। খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে। কে বা কারা কেন খুন করল তা আমি জানতে চাই। এর বিচার চাইছি।” রীতি সাহার বাবার সঙ্গে দেখা করে অরূপ বিশ্বাস বলেছেন, “হস্টেলগুলোতে অরাজকতা চলছে। মেধাবী পড়ুয়ারা শেষ হয়ে যাচ্ছে। একটা বাচ্চা মেয়ে কত আশা নিয়ে পড়তে গিয়েছিল। তাঁকে খুন করা হয়েছে। এর জন্য কোর্টের দ্বারস্থ হতে হল। এর বিচার চাই। আমরা সমস্ত সহযোগিতা করব। আমাদের সরকারও ব্যবস্থা নেবে।”

Releated Posts

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: এখনও যোগাযোগহীন ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১ জন

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top