News Flash

  • Home
  • খেলা
  • অনিমেষের ৬৫ রানে ভর করে প্রস্তুতি ম্যাচে জয়ী প্রগতি পি.সি
Image

অনিমেষের ৬৫ রানে ভর করে প্রস্তুতি ম্যাচে জয়ী প্রগতি পি.সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।।প্রস্তুতি ম্যাচে জয় পেলো প্রগতি প্লে সেন্টার। ৭ উইকেটে পরাজিত করলো ক্রিকেট অনুরাগীকে। অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটারদের প্রস্তুতি দেখতেই ওই প্রীতি ম্যাচের আয়োজন। ম্যাচে নজর কাড়ে অনিমেষ বিশ্বাস। ব্যাট হাতে দুর্দান্ত অর্ধশতরান করেন। নোয়াবাদি স্কুল মাঠে হয় ম্যাচটি। তাতে ক্রিকেট অনুরাগী টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ৪০ ওভারে ১৪৭ রান করে। দলের পক্ষে বিবেক দেব ২২ এবং বিপজিৎ দেবনাথ ১৮ রান করে। জবাবে খেলতে নেমে প্রগতি প্লে সেন্টার ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অনিমেষ বিশ্বাস ৬৫ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে ইয়াশ দেববর্মা ৩৫, রাহুল মিঁয়া ২৫ এবং আরাধ্য দাস ১৫ রান করে। খেলা শেষে অনিমেষের ব্যাটিংয়ের ভূয়শি প্রশংসা করেন প্রগতি প্লে সেন্টারের কোচ নয়নমনি দেববর্মা।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top