News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২২ আগস্ট ৪ দিনের সফরে দুই দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী, দক্ষিণ আফ্রিকা ও গ্রিসে রয়েছে কর্মসূচি
Image

২২ আগস্ট ৪ দিনের সফরে দুই দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী, দক্ষিণ আফ্রিকা ও গ্রিসে রয়েছে কর্মসূচি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): আগামী ২২ আগস্ট ৪ দিনের সফরে দুই দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪ দিনের এই সফরে দক্ষিণ আফ্রিকা ও গ্রিসে একাধিক রয়েছে কর্মসূচি প্রধানমন্ত্রী মোদীর। আগামী ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিন দিনের সফরে প্রধানমন্ত্রী মোদী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫-তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ২০১৯ সালের পর এটিই হবে প্রথম ফার্স্ট-ইন-পার্সন ব্রিকস শিখর সম্মেলন।

প্রধানমন্ত্রী মোদী ব্রিকস শীর্ষ সম্মেলনের পরে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ব্রিকস – আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস সংলাপেও অংশ নেবেন, যেখানে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত অন্যান্য দেশগুলি থাকবে। এই সফরকালে প্রধানমন্ত্রী মোদী জোহানেসবার্গে উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রধানমন্ত্রী তাঁর গ্রীক সমকক্ষ কিরিয়াকোস মিৎসোটাকিসের আমন্ত্রণে চলতি মাসের ২৫ তারিখে গ্রিসে সরকারি সফর করবেন। ৪০ বছরের মধ্যে এটিই হবে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গ্রিস সফর। প্রধানমন্ত্রী মোদী মিটসোটাকিসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করার উপায় নিয়ে আলোচনা করবেন। তিনি উভয় দেশের ব্যবসায়ী নেতাদের পাশাপাশি গ্রিসে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top