News Flash

Image

রাতের আঁধারে  দুঃসাহসিক চুরি 

আগরতলা, ১৮ আগস্ট : বাড়ির মালিকের অনুপস্থিতে রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল।গতকাল রাতে রাজধানীর উত্তর বাধারঘাট স্বামী বিবেকানন্দ ক্লাব সংলগ্ন বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক সরযূ চক্রবর্তীর বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে।ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গত ১৬ আগস্ট সাংবাদিক সরযূ চক্রবর্তী মেয়ের পড়াশোনার জন্য দিল্লি চলে গিয়েছিলেন।বর্তমানে তিনি দিল্লিতে আছেন।আজ সকালে প্রতিবেশীরা তাঁর বাড়ির দরজা ভাঙা অবস্থা দেখে পুলিশকে খবর পাঠিয়েছেন।পুলিশ ঘরে প্রবেশ করে দেখতে পান জিনিস পত্র লন্ড ভন্ড হয়ে রয়েছে। কিন্তু বাড়ির মালিক না থাকায় কি কি জিনিস চুরি হয়েছে তা এখনো জানা যায় নি। বাড়ির মালিক সরযূ চক্রবর্তী আসলে জানা যাবে চোরের দল কি নিয়ে পালিয়েছে। 

Releated Posts

ধর্মনগরে ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কে ছাদের অংশ ভেঙে আহত মহিলা ও শিশু, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগরে ত্রিপুরা কো-অপারেটিভ ব্যাঙ্কের একটি শাখায় সোমবার দুপুরে ছাদের একটি অংশ…

ByByReshmi Debnath Aug 3, 2026

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top