News Flash

  • Home
  • প্রধান খবর
  • পৃথিবীতে চাঁদের ছবি পাঠাল ইসরোর চন্দ্রযান, ল্যান্ডার মডিউলের স্বাস্থ্য রয়েছে স্বাভাবিক
Image

পৃথিবীতে চাঁদের ছবি পাঠাল ইসরোর চন্দ্রযান, ল্যান্ডার মডিউলের স্বাস্থ্য রয়েছে স্বাভাবিক

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.) : পৃথিবীতে চাঁদের ছবি পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ মিশনে ল্যান্ডার মডিউলটি প্রপালশন মডিউল থেকে আলাদা হওয়ার পরপরই ল্যান্ডার ইমেজার ক্যামেরায় বেশ কিছু ছবি বন্দি করেছে। সেই ছবিগুলি প্রকাশ্যে এনেছে ইসরো। শুক্রবার ইসরো জানিয়েছে, ল্যান্ডার মডিউলের স্বাস্থ্য রয়েছে স্বাভাবিক।

শুক্রবার বিকেলে ইসরোর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, চন্দ্রযান-৩ মিশনে ল্যান্ডার মডিউলটি প্রপালশন মডিউল থেকে আলাদা হওয়ার পরপরই ল্যান্ডার ইমেজার ক্যামেরায় বেশ কিছু ছবি বন্দি করেছে। সেই ছবি ইসরো দেশবাসীর সামনে তুলে ধরেছে। তাতে স্পষ্টভাবে চাঁদকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন হাতের লাগালে চলে এল চাঁদ। ইসরো জানিয়েছে, ল্যান্ডার মডিউলের স্বাস্থ্য স্বাভাবিক রয়েছে। ল্যান্ডার মডিউল সফলভাবে একটি ডিবুস্টিং অপারেশন করেছে, যা কক্ষপথকে ১১৩ কিমি x ১৫৭ কিমিতে কমিয়ে দিয়েছে। দ্বিতীয় ডিবুস্টিং অপারেশনটি ভারতীয় সময় অনুযায়ী ২০ আগস্ট দুপুর দু’টোয় নির্ধারিত হয়েছে।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top