News Flash

  • Home
  • দেশ
  • হিমাচল ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি, অবরূদ্ধ ঋষিকেশ-বদ্রীনাথ ও গঙ্গোত্রী সড়ক
Image

হিমাচল ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি, অবরূদ্ধ ঋষিকেশ-বদ্রীনাথ ও গঙ্গোত্রী সড়ক

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স) : আবহাওয়া দফতর সারা ভারত জুড়ে আজকে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। শুক্রবার হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও মধ্য ভারত এবং উত্তর-পূর্ব ভারতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, হিমাচল প্রদেশে ২৩ শে আগস্ট পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। প্রবল বৃষ্টিতে ঋষিকেশ-বদ্রীনাথ ও গঙ্গোত্রী সড়ক বন্ধ হয়ে গিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দিল্লিতে আজও আর্দ্র গরমে সমস্যায় পড়বেন মানুষ। মেঘ থাকবে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই।

পূর্ব ভারতে শুক্রবার ও শনিবার ওড়িশা এবং ঝাড়খণ্ডের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকে ২১ আগস্ট পর্যন্ত বিহারে বৃষ্টিপাত হবে। তাছাড়া আজ পশ্চিমবঙ্গ এবং সিকিমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানায় হাওয়া অফিস।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, মধ্য ভারতের ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশে ১৯ আগস্ট বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার ছত্তিশগড়ের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এছাড়াও উত্তর-পূর্ব ভারতের আসাম এবং মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের বিচ্ছিন্ন জায়গায় দুই থেকে তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top