News Flash

  • Home
  • খেলা
  • রাখাল শীল্ড ফুটবলে অঘটনফরোয়ার্ডকে হারিয়ে ফাইনালে রামকৃষ্ণ
Image

রাখাল শীল্ড ফুটবলে অঘটনফরোয়ার্ডকে হারিয়ে ফাইনালে রামকৃষ্ণ

রামকৃষ্ণ-‌২ ফরোয়ার্ড-‌১
(নিংহাউ,লাইসরাম‌) (‌খানগাম)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।।
অঘটন!‌ আসরের হট ফেভারিট ফরোয়ার্ড ক্লাবকে হারিয়ে ফাইনাল রামকৃষ্ণ ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-‌১ গোলে ফরোয়ার্ডকে হারিয়ে ফাইনালে উঠে কৌশিক বাহিনী। ম্যাচের শুরু থেকেই দু-‌দল রক্ষণভাগ সামলে আক্রমণের পরিকল্পনা করে। ফলে প্রথমার্ধে বেশীরভাগ সময়ই মাঝমাঠে খেলা সীমাবদ্ধ ছিলো। ওই অর্ধে কোনও দলই গোল করতে পারেনি। উভয় দলই গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে উভয় দল। ওই অর্ধের ১২ মিনিটে নিংহাউ জামোলেন সিং-‌এর গোলে এগিয়ে যায় রামকৃষ্ণ ক্লাব। এরপর ম্যাচে ফেরায় লড়াই শুরু করে সুভাষ বসু-‌র ফরোয়ার্ড ক্লাব। খেলা যখন ইঞ্জুরী টাইমে গড়ায় তখনই ফরোয়ার্ড ক্লাবের আক্রমণভাগের ফুটবলার খানগাম হোরাম হেডে বিশ্বমানের গোল করে ম্যাচে সমতা নিয়ে আসেন। গোলের আনন্দ বেশীক্ষণ স্থায়ী হয়নি ফরোয়ার্ডের। ২ মিনিট বাদেই বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের দুরন্ত শটে লাইলরাম রোশন সিং গোল করে রামকৃষ্ণের হয়ে ব্যবধান বাড়ান ২-‌১। শেষ পর্যন্ত ব্যবধান অপরিবর্তিত রেখে জয় তুলে নিয়ে ফাইনালে উঠে রামকৃষ্ণ ক্লাব। রবিবার উমাকান্ত মিনি স্টেডিযামে শিল্ডের ফাইনালে কৌশিক বাহিনী মুখোমুখি হবে এগিয়ে চলো সঙ্ঘের। এদিন ম্যাচে কিন্তু রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা অনবদ্য ফুটবল খেলে। মাঝমাঠের ফুটবলার রোশন, গোবিন্দ রাজ এবং কুচাং জমাতিয়া‌-‌রা ফরোয়ার্ডের ফুটবলারদের কার্যত বন্দী করে রাখেন।যার ফলে ম্যাচে থেকে জয় তুলে নেয় রামকৃষ্ণ। কার্যত গোল মিস করার খেসারত দিতে হলো ফরোয়ার্ড ক্লাবকে। একের পর এক বিপক্ষের ফুটবলারদের নেওয়া শটগুলো তিন কাঠির নীচে অপ্রতিরোধ্যভাবে আটকে দেন রামকৃষ্ণ ক্লাবের গোলরক্ষক সুরজ জমাতিয়া। খেলা পরিচালনা করেন আব্দুল মাজিদ চৌধুরি। খেলা শেষে রামকৃষ্ণ কোচ কৌশিক রায় বলেন,”জয়ের পুরো কৃতিত্ব সুরজের। যেভাবে ঝাপিয়ে ৩ টি অবধারিত গোল সেভ করেছে এতেই দলীয় ফুটবলারদের মনোবল বেড়ে গেছে। আর তাতেই এসেছে জয়”। হতাশ কোচ সুভাষ বসু পরাজয়ের জন্য দলের দুই‌‌‌ নির্ভরযোগ্য মাঝমাঠের ফুটবলার জ্বরের জন্য খেলতে না পারাকে দায়ী করলেন। তবে তিনি বিশ্বাস করেন লিগে দলীয় ফুটবলাররা অনেক ভালো খেলা উপহার দেবে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top