News Flash

  • Home
  • দেশ
  • স্বাধীনতা দিবসে তিরঙ্গা উত্তোলন খাড়গের, বললেন বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা করছে সরকার
Image

স্বাধীনতা দিবসে তিরঙ্গা উত্তোলন খাড়গের, বললেন বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা করছে সরকার

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দিল্লি কংগ্রেসের সদর দফতরে ৭৭-তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত হয়। কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন। পরে নিজস্ব বক্তৃতায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত নেহেরুজি ইস্পাত কারখানা স্থাপন করেছিলেন, পাবলিক সেক্টর ইউনিট তৈরি করেছিলেন, দেশের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিলেন। এছাড়াও তিনি আইআইটি, আইআইএম, এআইআইএমএস, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো প্রতিষ্ঠা করেন এবং দেশে পরমাণু গবেষণার ভিত্তি স্থাপন করেন।”

বর্তমান সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে খাড়গে বলেছেন, “সরকার বিরোধীদের কণ্ঠরোধ স্তব্ধ করার চেষ্টা করছে। সংসদে বিরোধী সাংসদদের সাময়িক বরখাস্ত করা হচ্ছে।” প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এদিন লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে গরহাজির ছিলেন।

Releated Posts

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026

দিল্লিতে অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, ১৬ কার্টন হরিয়ানা-চিহ্নিত মদ উদ্ধার, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): দিল্লির দক্ষিণ জেলার অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে সাঙ্গম বিহার এলাকা থেকে বিপুল পরিমাণ হরিয়ানায় বিক্রির…

ByByNews Desk Jul 28, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর জালিয়াতি মামলা: ‘সবটাই ভুয়ো’, তদন্তে সত্য সামনে আসবে: দিলীপ ঘোষ

নিউ টাউন, ২৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কথিত স্বাক্ষর জালিয়াতি মামলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ…

ByByNews Desk Jul 28, 2026

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top