News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের ৬ জন পুলিশ অফিসার ও কর্মী রাষ্ট্রপতির পদকে ভূষিত
Image

রাজ্যের ৬ জন পুলিশ অফিসার ও কর্মী রাষ্ট্রপতির পদকে ভূষিত

আগরতলা, ১৫ আগস্ট: ২০২৩ সালের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের ৬ জন পুলিশ অফিসার ও কর্মী ভারতের রাষ্ট্রপতির অনুমোদনে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস পদক যারা পেয়েছেন তারা হলেন ডিআইজিপি কৃষ্ণেন্দু চক্রবর্তী, নায়েব সুবেদার রাজু দাস, হাবিলদার পবন দেবনাথ, হেড কনস্টেবল বাবুল ঘোষ, অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট সুদর্শন দাস ও নায়েব সুবেদার পিন্টু দাস। তাছাড়াও হোমগার্ডস ও সিভিল ডিফেন্স মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিসের পদক পেয়েছেন হোমগার্ড পন্ডিত সরকার পদক প্রাপকদের ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পদক তুলে দেওয়া হবে। আজ আসাম রাইফেলস ময়দানে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস প্রাপ্ত টিএসআর নবম ব্যাটেলিয়নের হাবিলদার (জিডি) সমর মুড়াসিং, ২০২১ সালের স্বাধীনতা দিবসের হোমগার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিসের জন্য হোমগার্ড ইন্দ্রজয় ত্রিপুরা, ২০২০-২১ সালের ইউনিয়ন হোম মিনিস্টার্স মেডেল ফর এক্সিলেন্স ইন পুলিশ ট্রেনিংয়ের জন্য সিটিআই-র অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট বিপ্লব কুমার দেব, সিআইএটি স্কুলের সাব (জিডি) বিমল দেবনাথ, কেটিডিএস পিটিএ-র এসআই (এবি) বিন্দেশ্বরী দাস, কেটিডিএস পিটিএ-র হেড কনস্টেবল অমল শীলকে পদক পরিয়ে দেন।

তাছাড়াও ২০২১ সালে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অসাধারণ আসুচনা কুশলতা পদক পেয়েছেন আইপিএস এসপি (এসবি) বর্তমানে এআইজিপি (হেড কোয়ার্টার) ত্রিপুরা পদে কর্মরত শংকর দেবনাথ। আজ মুখ্যমন্ত্রী এআইজিপি শংকর দেবনাথের হাতে পুরস্কার তুলে দেন। একই সঙ্গে অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বন দপ্তরের ৩ জন আধিকারিককে বিশেষ পুরস্কার প্রদান করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এরমধ্যে ফরেস্টার অব দি ইয়ার পুরস্কার পেয়েছেন এফপিইউ সদরের ফরেস্টার প্রিয়লাল সেন। বনরত্ন পুরস্কার পেয়েছেন রাজনগর ডব্লিউআই-র ফরেস্ট রেঞ্জার সুকান্ত সরকার এবং কিল্লা বিটের ফরেস্টার জয়লাল জমাতিয়া পেয়েছেন শ্রেষ্ঠ অংশীদারী বনায়ন পরিচালক পুরস্কার।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ২০২১-২২-এর সেরা ফরেস্ট রেঞ্জ, দ্বিতীয় সেরা ফরেস্ট রেঞ্জ এবং তৃতীয় সেরা ফরেস্ট রেঞ্জকে পুরস্কৃত করেছেন। সেরা ফরেস্ট রেঞ্জের পুরস্কার পেয়েছে গোমতী জেলার করবুক ফরেস্ট রেঞ্জ। পুরস্কার গ্রহণ করেছেন ফরেস্টার জন্টু মজুমদার। দ্বিতীয় সেরা ফরেস্ট রেঞ্জের পুরস্কার পেয়েছে ধলাই জেলার আমবাসা ফরেস্ট রেঞ্জ। পুরস্কার গ্রহণ করেন রেঞ্জ অফিসার অনন্ত মালাকার। তৃতীয় সেরা ফরেস্ট রেঞ্জের পুরস্কার পেয়েছে উত্তর জেলার দামছড়া ফরেস্ট রেঞ্জ। পুরস্কার গ্রহণ করেন রেঞ্জ অফিসার প্রবীর দাস।

২০২৩ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের ক্যাম্প এবং প্রধানমন্ত্রীর র‍্যালিতে ত্রিপুরার ৮ জন এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করে বিশেষ কুশলতা ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তাদের হাতে আজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পদক ও শংসাপত্র তুলে দেন। এরমধ্যে 2022 সালে নয়াদিল্লির সৈনিক ক্যাম্পের জন্য সিনিয়র আন্ডার অফিসার প্রজ্যোতি দাস, আন্ডার অফিসার পিয়ালী দেব, সার্জেন্ট পূর্বা সিনহা এবং ক্যাডেট দেবা সিনহার হাতে পদক তুলে দেন মুখ্যমন্ত্রী। এছাড়া চলতি বছর নয়াদিল্লির প্রজাতন্ত্র দিবসের ক্যাম্পের জন্য আন্ডার অফিসার সৌরভ দাস, কর্পোরাল বিপাস সিনহা, আন্ডার অফিসার শুভ্রনীল চক্রবর্তী এবং ক্যাডেট রাহেল কলইকে মুখ্যমন্ত্রী পুরস্কার প্রদান করেন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top