News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ডেন্টাল কলেজের পঠন পাঠান
Image

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ডেন্টাল কলেজের পঠন পাঠান

আগরতলা, ১৩ আগস্ট :  আগামী ১ সেপ্টেম্বর থেকে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে পঠনপাঠন শুরু হবে। যথাসময়ে যাতে কলেজে ক্লাস শুরু করা যায় এর জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠানো হবে। ইতিমধ্যে ২২-২৩ জন ছাত্রছাত্রী ডেন্টাল কলেজে ভর্তি হয়েছে। আইজিএম হাসপাতাল কমপ্লেক্সে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পরিদর্শন করে এই খবর জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।অবশেষে স্বপ্ন বাস্তব হতে চলেছে রাজ্যবাসীর। আশা পূরণ হবে রাজ্যের ছেলেমেয়েদের। মেধা থাকলে এখন থেকে রাজ্যে বসেই ডেন্টাল সার্জন হতে পারবেন কৃতী ছাত্রছাত্রীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার ঐকান্তিক প্রয়াসে গড়ে উঠেছে আগরতলা সরকারি ডেন্টাল কলেজে। আর খুব শীঘ্রই পঠনপাঠন শুরু হবে কলেজটিতে।

Releated Posts

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026

অ্যাপভিত্তিক গাড়ি চালককে হেনস্তার অভিযোগে কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের, দুই অটোচালককে শোকজ, পুলিশের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে অ্যাপভিত্তিক (উবার) গাড়ির চালককে হেনস্তা, গাড়ির চাবি ছিনিয়ে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top