News Flash

Image

উপ ভোটে তৈরি পদ্ম শিবির

আগরতলা, ১৩ আগস্ট : দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে শনিবার বিজেপি রাজ্য কার্যালয়ে বৈঠক করলো পদ্মশিবির। বৈঠকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকে উপনির্বাচনের লক্ষ্যে শাসক দলীয় পরিকল্পনা স্থির করা হয়। ধনপুর এবং বক্সনগর কেন্দ্রের শাসক

দলীয় প্রার্থী নিয়েও এদিন প্রাথমিক শলা পরামর্শ হয়েছে। উপনির্বাচনের লক্ষ্যে দুই বিধানসভা কেন্দ্রে যাদের দায়িত্ব দেওয়া হবে তা নিয়েও এদিন বিস্তৃত পরিসরে আলোচনা হয়। যতদূর জানা গেছে, উপভোটে শাসক দলীয় সব মন্ত্রী বিধায়কদের মাঠে নামানো হবে। দুই বিধানসভা কেন্দ্রে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। জেলা সভাপতিদেরও গুরু দায়িত্ব অর্পণ করা হবে। দুইটি বিধানসভা কেন্দ্র বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে শাসক শিবির সর্বশক্তি নিয়োজিত করতে চলেছে। এদিনের বৈঠকে মন্ত্রী রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী, বিকাশ দেববর্মা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যরা ছিলেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top