News Flash

  • Home
  • প্রধান খবর
  • জনতা দর্শনে মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনলেন মুখ্যমন্ত্রী যোগী, সমস্যা সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর
Image

জনতা দর্শনে মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনলেন মুখ্যমন্ত্রী যোগী, সমস্যা সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর

গোরখপুর, ১৩ আগস্ট(হি.স) : গোরখপুর সফরের দ্বিতীয় দিনে আজ, রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনতা দর্শন কর্মসূচিতে যোগদানকারী মানুষদের দুঃখ-কষ্টের কথা শোনেন। তিনি তাদের সমস্ত সমস্যার কথা শুনে ন্যায়বিচারের আশ্বাস দেন।

উল্লেখ্য, শনিবার গোরখপুরে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর বহু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। শনিবার মুখ্যমন্ত্রী যোগী প্রায় ১২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইথানল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই ইথানল প্ল্যান্টটি কার্যকর হলে এক হাজার যুবকের কর্মসংস্থান হবে বলে সূত্রের তরফে জানানো হয়েছে।

রবিবার জনতা দরবার আয়োজনের পর মুখ্যমন্ত্রী যোগীর ‘হর ঘর তেরঙ্গা’ প্রচার অভিযান শুরু করার কর্মসূচি রয়েছে। গোরখনাথ মন্দির থেকে তিনি এই কর্মসূচি শুরু করবেন বলে জানা গিয়েছে। এর আগে, মন্দির চত্বরে আয়োজিত জনতা দর্শন কর্মসূচির অংশ হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জনগণের দুঃখ-দুর্দশার কথা শুনে তিনি সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। তিনি প্রত্যেককে ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দেন। জনতা দরবারে ভিকটিমদের ব্যাপক ভিড় দেখা গেছে। সমস্যার কথা শোনার পর যোগী সংশ্লিষ্ট আধিকারিকদের তা সমাধানের নির্দেশ দেন।

‘হর ঘর তেরঙ্গা’ প্রচার শুরু করার পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী, মতিরাম আড্ডায় একটি বিশাল গুদামের উদ্বোধন করবেন। এই গুদামটি প্রায় ১.২৩ লক্ষ বর্গফুট জায়গায় তৈরি করা হয়েছে। গুদাম প্রকল্পে ৩০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই প্রকল্পে প্রায় ১ হাজার লোকের কর্মসংস্থান হবে। গুদামটি নির্মাণ করেছে মেসার্স শ্রী অ্যাসোসিয়েটস।

Releated Posts

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top