News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের  চুরির ঘটনা রাজ্যে, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা
Image

ফের  চুরির ঘটনা রাজ্যে, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা

আগরতলা, ১৩ আগস্ট : চুরির ঘটনা বন্ধ নেই রাজ্যে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটে চলেছে। শনিবার গভীর রাতে ফের চুরির ঘটনা উঠে এলো ঋষ্যমুখ এলাকা থেকে।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার গভীর রাতে ঋষ্যমুখ ব্লক এলাকায় দক্ষিণ সোনাইছড়ি বাজারে দুই দোকান চুরির ঘটনা ঘটেছে। বাজারের ব্যবসায়ী রাকেশ মজুমদারের দোকান থেকে আনুমানিক দেড় লাখ টাকার মালামাল চুরি হয়েছে। পাশে  নন্দ দত্তের দোকানেও চুরি হয়। রবিবার সকালে ঘটনা প্রত্যক্ষ করে বাজারের ব্যবসায়ীরা। এদিকে ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানানো হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এ বাজারে এর আগেও আরো বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজারে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top