News Flash

  • Home
  • খেলা
  • বীরেন্দ্র ক্লাব ও জুয়েলস এসোসিয়েশনের ম্যাচ দিয়ে আজ থেকে শুরু রাখাল শীল্ড ফুটবল
Image

বীরেন্দ্র ক্লাব ও জুয়েলস এসোসিয়েশনের ম্যাচ দিয়ে আজ থেকে শুরু রাখাল শীল্ড ফুটবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।।উদ্বোধন আজ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জুযেলস অ্যাসোসিয়েশন এবং বীরেন্দ্র ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় উপস্থিত থাকবেন। প্রাক্তন ফুটবলার অনিমেষ দেব ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের সূচনা করবেন। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায়। দুদলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। রাজ্যের ফুটবলাররা যে ভিনরাজ্যের ফুটবলারেদর থেকে কোনও অংশে পিছিয়ে নেই তা প্রমান করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন সুবোধ দেববর্মার ফুটবলাররা। অপরদিকে রক্ষণভাগ নিয়ে একরাশ দুশ্চিন্তা মাথায় রেখে মাঠে নামবে জুয়েলস। শুক্রবার লালবাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জুয়েলসের রক্ষণভাগ যে কতটা দুর্বল তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন লাল-‌হলুদ দলের আক্রমণভাগের ফুটবলাররা। ওই অবস্থায় উদ্বোধনী ম্যাচে বীরেন্দ্রকে কতটা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন পোহর দেববর্মা-‌রা তা সময়ই বলবে। তবে দুদলই উদ্বোধনী ম্যাচে ভালো খেলা নিয়ে আশাবাদী। এদিন জম্পুইজলা মাঠে অনুশীলন সেরে বীরেন্দ্র কোচ সুবোধ দেববর্মা বলেন,”আমাদের হারানোর কিছু নেই। তবে ছেলেরা বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়বে না। বিপক্ষ দলের বিনরাজ্যের ফুটবলারদের বুঝিয়ে দেব আমারা পিছিয়ে নেই ওদের থেকে”। অপরদিকে জয় দিয়ে মরশুম শুরু করতে মরিয়া জুয়েলস অ্যাসোসিয়েশন। বীরনারায়ন জমাতিয়ার আনফিট থাকাটা কোচের কপালে ভঁাজ পড়ে গেছে। তবুও কোচ আবু তাহের মনে করেন,”ছেলেরা জোড় লড়াই ছুড়ে দেবে বিপক্ষ দলকে। বিপক্ষকে সহজেই জয় পেতে দেবে না। আমার আক্রমণভাগের ফুটবলাররা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারে তাহলে জয় পাবোই আমরা”।‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top