News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদীর অভিযোগে মমতার পাল্টা অস্ত্র ‘কেন্দ্রের দুর্নীতি’
Image

মোদীর অভিযোগে মমতার পাল্টা অস্ত্র ‘কেন্দ্রের দুর্নীতি’

কলকাতা, ১২ আগস্ট (হি. স.) : পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে শনিবার তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঘণ্টাখানেকের মধ্যেই পাল্টা দিলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-আমলের ‘দুর্নীতি’ নিয়ে প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মোদীর বক্তৃতা শেষ হওয়ার পরেই এক অডিয়ো বার্তা প্রকাশ করে পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘‘টিম ইন্ডিয়া প্রসঙ্গে তিনি প্রমাণ ছাড়াই যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। তিনি চাইছেন গরিব মানুষ মারা যাক, দেশের মৃত্যু হোক। সাধারণ মানুষ দুর্ভোগে থাকুক। শুধুমাত্র বিজেপি থাকবে। তিনি তাঁর মতাদর্শ দিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারছেন না।’’

এরপরেই মোদী জমানায় দুর্নীতির কথা উল্লেখ করে মমতা বলেন, ‘‘আপনি কখনওই দুর্নীতির অভিযোগ তুলতে পারে না। কারণ আপনি নিজেই অনেক বিষয়ে ঘিরে রয়েছেন। যেমন, পিএম কেয়ার ফান্ড, রাফাল চুক্তি, দেশের প্রতিরক্ষা কারখানা বিক্রি করে দিচ্ছেন, রাষ্ট্রায়াত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছেন।’’

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top