News Flash

  • Home
  • খেলা
  • ফটিকরায়ে গাড়ি, বাইক পুরস্কারে অটল স্মৃতি ফুটবল শুরু ২০শে
Image

ফটিকরায়ে গাড়ি, বাইক পুরস্কারে অটল স্মৃতি ফুটবল শুরু ২০শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।।আগামী ২০ আগস্ট ফটিকরায়  দ্বাদশ শ্রেণি স্কুল মাঠে শুরু হতে চলছে অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট সিজেন ফোর। এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এইবারের খেলায় যারা চ্যাম্পিয়ন হবেন তাদের জন্য একটি মারুতি সুজুকি ওয়াগনর টপ মডেল গাড়ি উপহার দেওয়া হবে । যারা রানার্স বা দ্বিতীয় হবেন তাদের জন্য পালসার বাইক উপহার দেওয়া হবে। এখনো যে সমস্ত টিম অংশগ্রহণ করতে ইচ্ছুক আগামী ১৫ আগস্ট রাত বারোটার মধ্যে নাম নথিভুক্ত করতে পারবেন । এখন পর্যন্ত ১৫ থেকে ১৬ টি দল নাম নথিভুক্ত করে নিয়েছে ।তবে এই বছর খেলার নিয়ম  পরিবর্তন করা হয়েছে। বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহণের ব্যাপারে কমিটির সিদ্ধান্ত করা হয়েছে। প্রতি টিমে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় রাজ্য তথা দেশের খেলোয়াড়দের অগ্রাধিকার দিতে হবে ।মাঠে রেফারি বা অ্যাম্পেয়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গন্য করা হবে। শনিবার দুপুরে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে এই টুর্নামেন্টের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে জানান তপসিল জাতি উন্নয়ন ,প্রাণী সম্পদ  বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী 

সুধাংশু দাস। মন্ত্রী এদিন মাঠে উপস্থিত হয়ে সকল ছেলে মেয়েদের জন্য টিফিনের বন্দোবস্ত করেন। তাছাড়া   আগামী ২০ অগাস্ট যেসকল ছেলে মেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ করবেন তাদের নাচের মহড়া চলছিল মাঠে। মন্ত্রী সেই মহড়া উপভোগ করে তাদেরকে উৎসাহিত করেন। মন্ত্রীর এই উৎসাহ প্রদানে ছাত্র মহলে ব্যাপক সাড়া  লক্ষ্য করা গেল।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top