News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আত্মনির্ভর রাজ্য হলেই গড়ে উঠবে আত্ম নির্ভর ভারতঃ মন্ত্রী সুধাংশু দাস
Image

আত্মনির্ভর রাজ্য হলেই গড়ে উঠবে আত্ম নির্ভর ভারতঃ মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১২ আগস্ট : ১৫ লক্ষ  টাকা ব্যয়ে নির্মীয়মান ফটিকরায় রাতাছড়া এলাকায় প্রাথমিক কৃষি সমবায় সমিতি লি:এর উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস। আত্মনির্ভর রাজ্য হলেই গড়ে উঠবে আত্ম নির্ভর ভারত। মন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণের পর থেকে গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন মন্ত্রী। সব জায়গায় একটাই আওয়াজ তুলছেন স্বনির্ভর রাজ্য গড়তে হবে। এদিনের অনুষ্ঠানেও এমনটাই একই বার্তা দিলেন তিনি।

১৫ লক্ষ টাকা ব্যয় করে ফটিকরায় বিধানসভার অন্তর্গত রাতাছড়া  বাজার এলাকায় প্রাথমিক কৃষি সমবায় সমিতির অফিস এবং গুদাম ঘরের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। শনিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মন্ত্রী সুধাংশু দাস  প্রথমে প্রাথমিক কৃষি সমবায় সমিতির অফিস এবং গুদাম ঘরের ফলক উন্মোচন  করেন।  মন্ত্রী ছাড়াও এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিজয় কুমার রায়,সম্মানিত অতিথি বিশ্বজিৎ দেব ,রাতাছড়া প্রাথমিক কৃষি সমবায় সমিতির সভাপতি সমীরণ চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জলন এবং উদ্ভোধনী সংগীত এর মধ্যে দিয়ে অনুষ্টানের সূচনা করা হয়। বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশেষ অতিথিরা সমবায় এর বিশেষ গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন। দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে মন্ত্রী সুধাংশু সমবায় এর মাধ্যমে  কিভাবে স্বনির্ভর হয়ে বেকারত্ব দূর করা যায় সেই বিষয়ে আলোচনা করেন।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top