News Flash

Image

ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার এক বাংলাদেশি

খড়িবাড়ি, ১২ আগস্ট (হি. স.) : শিলিগুড়ির খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার হল এক বাংলাদেশি যুবক। শনিবার দুপুরে ওই বাংলাদেশি যুবককে আটক করে এসএসবি। ধৃতের নাম মহম্মদ কাউছার বেপারী। বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা সে।

এদিন দুপুরে নেপালে প্রবেশের সময় ওই বাংলাদেশি যুবককে আটক করে এসএসবি। তল্লাশিতে ধৃতের কাছে বাংলাদেশের পার্সপোট ও নাগরিক পরিচয়পত্র উদ্ধার করে এসএসবি জওয়ানরা। এস‌এসবি সূত্রে খবর, বৈধ নথিপত্র ছাড়াই ভারত থেকে নেপালে প্রবেশের আগে এস‌এসবির জ‌ওয়ানদের সন্দেহ হ‌ওয়ায় বাংলাদেশি যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তায় অসংগতি লক্ষ্য করা যায়। এরপর আটক যুবককে এদিন বিকেলে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।‌ ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করতে চাইছে খড়িবাড়ি পুলিশ।‌‌

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top