News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) অধীরকে সাসপেন্ড করা নিয়ে উত্তাল সংসদ, রাজ্যসভায় খাড়গে বললেন ”নীরব” মানে শান্তি ও নীরবতা
Image

(আপডেট) অধীরকে সাসপেন্ড করা নিয়ে উত্তাল সংসদ, রাজ্যসভায় খাড়গে বললেন ”নীরব” মানে শান্তি ও নীরবতা


নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): লোকসভা থেকে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে সাসপেন্ড করা নিয়ে এবার উত্তাল হল সংসদ। অধীরকে সাসপেন্ড করা নিয়ে শুক্রবার লোকসভা ও রাজ্যসভায় হইহট্টগোল করেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। তুমুল হৈচৈয়ের মধ্যে লোকসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা ও পরে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। রাজ্যসভার অধিবেশন দুপুর ১২.০০ মিনিট পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

রাজ্যসভা এদিন অধীরকে সাসপেন্ড করা নিয়ে উত্তাল হয়েছে। রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের উদ্দেশ্যে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, “সামান্য বিষয়ে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তিনি শুধু নীরব মোদী বলেছেন। নীরব মানে শান্তি, নীরবতা। এ জন্য তাঁকে সাসপেন্ড করেছেন?”
অধীরকে সাসপেন্ডের প্রতিবাদে ইন্ডিয়া জোটের সাংসদরা এদিন লোকসভার অধিবেশন বয়কট করেন এবং সংসদ চত্বরে ডঃ বি আর আম্বেদকরের মূর্তি পর্যন্ত মিছিল করেন।

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

কলকাতায় ৪,০০০ কোটির ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলায় ১ লক্ষ কোটির বিনিয়োগ পরিকল্পনা

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তুলতে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top