News Flash

  • Home
  • খেলা
  • নিউজ প্রাইম ত্রিপুরার উদ্যোগে উমাকান্ত মাঠে আজ প্রীতি ফুটবল
Image

নিউজ প্রাইম ত্রিপুরার উদ্যোগে উমাকান্ত মাঠে আজ প্রীতি ফুটবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।।নিউজ প্রাইম ত্রিপুরা। রাজ্যের খবরের জগতে এক নতুন  খবরের ফেরিওয়ালা। স্থাবকতা নয়, বাস্তবকে পাথেয় করেই যাত্রা শুরু এই সংবাদ মাধ্যমের। নিউজ প্রাইম ত্রিপুরার পক্ষে রাজ্যের দুইজন প্রয়াত সাংবাদিক প্রলয় ধর ও অভিজিৎ রাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। উমাকান্তের এই অ্যাস্ট্রো টার্ফে টি এফ এ একাদশ খেলবে টি আর এ একাদশের বিরুদ্ধে। ম্যাচ শুরু হবে বিকেল চারটায়। ম্যাচটির অন্যতম উদ্দেশ্য হলো প্রয়াত দুই সাংবাদিকের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।  ম্যাচকে ঘিরে প্রস্তুতি চূড়ান্ত নিউজ প্রাইম ত্রিপুরা চ্যানেলের। এই চ্যানেলটা রাজ্যের সংবাদ জগতে নতুন যাত্রা শুরু করলো। প্রীতি এই ফুটবল  ম্যাচে প্রধান অতিথি হিসেবে থাকবেন পুর নিগমের  ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,  বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য।  সঙ্গে থাকবেন মেয়রের পিএ শ্যামল ঘোষ, ক্রীড়া সংগঠক রতন দাস,  টি এফ এ-র সভাপতি প্রণব সরকার সহ রাজ্য ফুটবল সংস্থার অন্যান্য  প্রতিনিধিরাও। রাজ্যে বৈদ্যুতিন চ্যানেলের অন্যতম একজন পুরোধা ছিলেন প্রলয় ধর। ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রলয় ধরের অবদান অনস্বীকার্য।একই সঙ্গে প্রয়াত তরুণ সাংবাদিক অভিজিৎ রাহাও বেশ সুনামের সঙ্গেই কাজ করে গেছেন। এই দুজনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই এই উদ্যোগ নিলো নিউজ প্রাইম ত্রিপুরা চ্যানেল। ম্যাচ শেষে মাঠেই হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top