News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাওড়া কোর্টের লকআপে তালা, আইনজীবীর উপর হামলায় বিক্ষোভ
Image

হাওড়া কোর্টের লকআপে তালা, আইনজীবীর উপর হামলায় বিক্ষোভ

হাওড়া, ৯ আগস্ট (হি স)। আইনজীবীর ওপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে ব্যাপক শোরগোল হাওড়া। শুক্রবার হাওড়া আদালত আইনজীবীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

আইনজীবীরা হাওড়া কোর্টের লক আপ গেটে তালা ঝুলিয়ে দেয়। এর জেরে ব্যাহত কোর্টের কাজ। তাঁদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। আহত আইনজীবীর জন্য উদ্বেগে তাঁর স্বজনরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হর্ষপ্রসাদ সিংহ নামে একজন আইনজীবী সালকিয়া ধর্মতলায় যখন নিজের চেম্বারে যাচ্ছিলেন সেই সময় কয়েকজন বাইক আরোহী দুষ্কৃতী তাঁকে ধাক্কা মারে। অভিযোগ, সে সময় সেখানে পুলিশ উপস্থিত ছিলেন। আহত আইনজীবীর ওপর দুষ্কৃতীরা পুলিশের সামনেই চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

এই ঘটনায় গুরুতর আহত হন ওই আইনজীবী। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য আইনজীবীরা বৃহস্পতিবার রাতেই মালিপাঁচঘড়া থানায় বিক্ষোভ দেখান। আহত আইনজীবীর অভিযোগ, অপরাধীরা যাতে পালিয়ে যেতে পারে পুলিশ তার ব্যবস্থা করেছে। গোটা ঘটনার প্রকৃত তদন্তের দাবি করেছেন তিনি।

এদিকে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে হাওড়া আদালতের আইনজীবীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা হাওড়া আদালতের লক আপের গেটে তালা লাগিয়ে দেয়। ফলে কোনও আসামিকে আজ লক আপে ঢোকানো যায়নি। তাঁরা পুলিশ ভ্যানেই রাস্তায় দাঁড়িয়ে থাকেন।

আইনজীবীদের অভিযোগ, যখন হর্ষপ্রসাদ সিংহ নামে ওই আইনজীবী এবং তাঁর বাবা মালিপাঁচড়া থানায় অভিযোগ জানাতে যান তখন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন মালিপাঁচঘড়া থানার পুলিশকর্মীরা। এর প্রতিবাদেই বিক্ষোভ। পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ জানান ওই আইনজীবীর পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

Releated Posts

ভারত ছাড়ো দিবসে স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের শ্রদ্ধা, স্মৃতিসৌধ পরিষ্কার করলেন বাঁসুরি স্বরাজ-সহ বিজেপি নেতারা

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী উদযাপনের অংশ হিসেবে রবিবার দিল্লির বিভিন্ন প্রান্তে স্বাধীনতা…

ByByNews Desk Aug 9, 2026

পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলায় বিক্ষোভের মুখে মমতা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পুলিশ হেফাজতে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর অভিযোগের পর তাঁর…

ByByNews Desk Aug 9, 2026

‘ভুলের আত্মসমীক্ষা করুন’, ছাত্র আন্দোলন নিয়ে ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যে বিরোধীদের তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): এনইইটি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় ‘জেন জি’-র সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল…

ByByNews Desk Aug 9, 2026

‘দ্বিচারিতা করে যুবসমাজকে বিভ্রান্ত করছেন রাহুল’, প্রয়াগরাজের কর্মসূচি নিয়ে এনডিএ-র তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top