News Flash

Image

বষ্টিতে বিপর্যস্ত উত্তরাখন্ড, মৃত্যু ন’জনের

হৃষীকেশ, ১০ আগস্ট (হি.স .) : বষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। মৃত্যু হয়েছে ন’জনের । বুধবার রাত থেকে ভারী বর্ষণে হৃষীকেশের ধলওয়ালা এবং খারা এলাকা জলমগ্ন। বেশ কয়েকটি বাড়ি জলের তলায়। দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ধলওয়ালা এবং খারা এলাকায় মোতায়েন করা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। জলমগ্ন এলাকা থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামি পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন । আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত দেখতে চার ধাম তীর্থযাত্রীদের পরামর্শ দিয়েছেন তিনি। বৃষ্টিতে রাজ্যের বহু বাড়ি জলে ডুবে গিয়েছে। উদ্ধারকাজে নেমেছে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রসঙ্গত, চলতি বছরে বর্ষার মরসুমে বেশ কয়েক বার ধস নেমেছে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। যার জেরে দুর্ভোগে পড়েছেন সে রাজ্যের বাসিন্দারা। ধসের কারণে অবরুদ্ধ হয়েছিল বেশ কয়েকটি রাস্তা।

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top