News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা পুর নিগমের অফিস থেকে জনসাধারণকে জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী টিংকু রায় 
Image

আগরতলা পুর নিগমের অফিস থেকে জনসাধারণকে জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী টিংকু রায় 

আগরতলা,১০ আগস্ট:

স্বাধীনতার ৭৬ তম বর্ষ উদযাপন এবং অমৃত মহোৎসব উপলক্ষে আগামী ১৩ – ১৫ ই আগষ্ট প্রতি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সিটি সেন্টার স্থিত আগরতলা পুর নিগমের অফিস থেকে জনসাধারণকে জাতীয় পতাকা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানের উদবোধন করে মন্ত্রী শ্রী রায় বলেন স্বাধীনতার আজাদী কা অমৃত মহৎসবের এই মাসে সমাপ্তি ঘটবে। তাই গত বছরের মতো এই বছর ও ১৩-১৫আগস্ট হর ঘর তিরঙা কর্মসূচি পালনের জন্য আহ্বান জানান। মেয়র শ্রী মজুমদার রাজ্যের সব জনগণকে এই মহতী কর্মসূচিতে যোগদান করে দেশ মাতৃকার প্রতি নিজের অবদান রাখতে অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য অতিথিরা।

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top