News Flash

  • Home
  • দেশ
  • ডিএ নিয়ে ফের সাফাই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

ডিএ নিয়ে ফের সাফাই মমতা বন্দ্যোপাধ্যায়ের

ঝাড়গ্রাম, ৯ আগস্ট (হি. স.) : সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপান উতোর চলছে। দু’পক্ষই নানা সময় বিবৃতি দিয়েছেন নিজেদের দাবির স্বপক্ষে। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের উদযাপনে সভা থেকে ফের একবার এই প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ডিএ বাড়ানো নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। মমতার দাবি, নির্বাচন এলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে দেয় কেন্দ্রের সরকার।

ঝাড়গ্রামের সভা থেকে মমতা বলেন, ‘নির্বাচন এলেই কেন্দ্রীয় সরকারির কর্মচারীদের ডিএ বাড়িয়ে দেয় বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকারে চাকরি ও রাজ্য সরকারের চাকরি মধ্যে পার্থক্য রয়েছে। কেন্দ্রীয় সরকারের চাকরির পলিসি আলাদ। রাজ্য সরকারের চাকরির নীতি আলাদা। কেন্দ্রীয় সরকারে কাছে রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে, এদিকে আমাদের ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না।’

দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনে নেমেছে সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ। বকেয়া ডিএ-র দাবিতে অনশন আন্দোলন থেকে শুরু করে মিছিল, সবই দেখেছে রাজ্য।

মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্য প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কিঙ্কর অধিকারী এই সময় ডিজিটালকে বলেন, ‘রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও নেই, তাহলে তারা সরকারি কর্মীদের ডিএ দিচ্ছে কী করে। এআইসিপিও অনুযায়ী কেন্দ্রীয় সরকার বছরে ডিএ দেয়। আসলে কর্মচারীদের প্রতি সরকারের কোনও দায়বন্ধতা নেই। মুখ্যমন্ত্রী যে অজুহাত তুলে ধরছেন, সেটা কোনওভাবেই যুক্তি সঙ্গত নয়। আসলে সরকারি কর্মীদের প্রতি সরকারে আন্তরিকতার অভাব রয়েছে। এই যুক্তি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top