নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): মণিপুর নিয়ে আলোচনার জন্য সর্বদা প্রস্তুত ছিল সরকার, পালিয়েছে তো বিরোধীরাই। বুধবার লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। বুধবার লোকসভায় স্মৃতি ইরানি বলেছেন, “সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বারবার বলেছেন, সরকার মণিপুর ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত। বিরোধীরা পালিয়েছে, আমরা না।”কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে স্মৃতি ইরানি আরও বলেছেন, “মণিপুর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কখনও বিভক্ত ছিল না, বিভক্ত হবেও না।” রাহুলকে উদ্দেশ্য করে স্মৃতি বলেন, “আপনি ভারত নন, কারণ ভারত দুর্নীতিগ্রস্ত নয়। ভারত বংশবাদ নয় যোগ্যতায় বিশ্বাস করে এবং আজকের দিনে আপনার মতো লোকদের মনে রাখা দরকার ব্রিটিশদের যা বলা হয়েছিল – ভারত ছাড়ো। দুর্নীতি ভারত ছাড়ো, বংশবাদ ভারত ছাড়ো। মেধা এখন ভারতে স্থান পায়।”

মণিপুর নিয়ে আলোচনার জন্য সর্বদা প্রস্তুত ছিল সরকার, বিরোধীরাই পালিয়েছে : স্মৃতি ইরানি
Tags:
Releated Posts
ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল
লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…
কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা
নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…
রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত
লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…
মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ
নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

















